প্রায়ই কানে ব্যথা হয়?

রকমারি ডেস্ক
কানে ব্যথা হলে তা খুবই কষ্টদায়ক। বিশেষ করে পানি ঢুকলে মধ্যকর্ণে ইনফেকশন হয়ে থাকে ও ব্যথা হয়। এছাড়াও কান ব্যথা হওয়ার আরও কিছু কারণ হল- ঠাণ্ডা লাগা, কানে ময়লা জমা, হধংধষ ঢ়ধংংধমব ব্লক হয়ে যাওয়া, কানের ভেতরের অংশে কোন সমস্যা হওয়া, বায়ু চাপ বৃদ্ধি পাওয়া ইত্যাদি। কানে ব্যথা সমস্যা সাধারণত ছোট শিশু ও বয়স্কদের হয়ে থাকে। তাই কানের অসহ্য এই ব্যথা দূর করতে জেনে রাখুন কিছু সমাধান।

অলিভ অয়েল
কান ব্যথা দ্রুত রোধ করতে অলিভ অয়েল খুব উপকারী। অলিভ অয়েল কানে লুব্রিকেন্ট উপাদান ছড়িয়ে দেয় এবং ইনফেকশন রোধ করে। এছাড়াও অলিভ অয়েল কানের ভেতরের ঝি ঝি শব্দও সমস্যাও দূর করে।

১। অলিভ অয়েলকে হালকা গরম করে ৩/৪ ফোঁটা কানে দিয়ে দিন

২। কটন বাডে অলিভ অয়েল লাগিয়েও কানের ভেতরে লাগাতে পারেন

৩। আপনি চাইলে একই উপায়ে সরিষার তেলও লাগাতে পারেন

রসুন
রসুনের অ্যান্টিবায়টিক ও ব্যথা রোধ করার উপাদান কান ব্যথা ও ইনফেকশন সারিয়ে তুলতে খুব উপকারী।

১। এক টুকরো রসুনের কোয়া কুচি কুচি করে কেটে তিলের তেলে দিয়ে গরম করে নিন। ঠাণ্ডা করে তেলটি রসুন হতে আলাদা করুন, তারপর কানে ২/৩ ফোঁটা তেল দিয়ে দিন।

২। আরেকটি উপায় হল, কয়েকটি রসুন ছেঁচে নিয়ে তার রস কানে ভিতর কটন বাড এর সাহায্যে দিয়ে নিন।

পেঁয়াজ
কান ব্যথায় সবচেয়ে সহজ সমাধান হল পেঁয়াজ কারণ অন্য কিছু না থাকলেও পেঁয়াজ থাকে ঘরে। পেঁয়াজের অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান কানের ব্যথা রোধ করতে সহায়ক।

১। পেঁয়াজের রস হালকা তাপে গরম করে কয়েক ফোঁটা কানের ভিতরে দিয়ে নিন। দিনে ২/৩ বার এইভাবে পেঁয়াজের রস ব্যবহার করুন।

২। একটি পেঁয়াজ গ্রেট করে পরিষ্কার কোন কাপড়ে নিয়ে শক্ত করে বেঁধে আক্রান্ত কানে ৫-১০ মিনিট দিয়ে রাখুন। এই পদ্ধতিটি দিনে কয়েক বার পালন করুন।

Comments (0)
Add Comment