প্রেমে ব্যর্থ হয়ে নটরডেম কলেজের এক ছাত্রের আত্মহত্যা

রাজধানীর মতিঝিলে প্রেমে ব্যর্থ হয়ে মিজানুর রহমান (১৯) নামে এক কলেজচাত্র গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। আজ শনিবার সকালে মতিঝিলের এজিবি কলোনিতে নিজের বাসায় বিছানার চাদর গলায় পেঁচিয়ে ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন তিনি। মিজানুর এবার নটরডেম কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। সে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বজ্রবালা গ্রামের রমজান আলীর ছেলে।

সকালে আত্মহত্যা করার পর খবর পেয়ে সাড়ে ১০টার দিকে মতিঝিল থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম এজিবি কলোনির একটি বাড়ির দ্বিতীয় তলার কক্ষ থেকে মিজানুরের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেন। বিকেল পৌনে ৩টার দিকে মৃতদেহটি ময়না তদন্তের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মিজানুরের বন্ধু মাহমুদুন্নবী জানান, মিজানুর তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জের এক মেয়ের সঙ্গে প্রেম করতেন। শুক্রবার (২৪ জুলাই) ওই মেয়ের বিয়ে হয়ে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন মিজানুর।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments (0)
Add Comment