ফটোসাংবাদিক আফতাব হত্যা মামলায় ৫ জনের ফাঁসি


বাংলাদেশেরপত্র ডেস্ক: ঢাকার রামপুরায় ডাকাতি করতে গিয়ে ফটোসাংবাদিক আফতাব আহমেদকে হত্যার দায়ে পাঁচ আসামির ফাঁসির রায় দিয়েছে আদালত।

ঢাকার চার নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আব্দুর রহমান সরদার আজ মঙ্গলবার এ মামলার রায় ঘোষণা করেন।

২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাতে পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের বাসায় খুন হন ফটো সাংবাদিক আফতাব আহমেদ (৭৮)। পরদিন সকালে তার লাশ উদ্ধার করে পুলিশ।

Comments (0)
Add Comment