ফরিদপুরে এক বিধবার বাড়ীঘর ভেঙ্গে জবর দখল করেছে সন্ত্রাসীরা

ফরিদপুর থেকে নাজিম বকাউল ঃ ফরিদপুরের নর্থচ্যানেল কবিরপুর চর এলাকার জমেলা বেগম নামের এক বিধবা মহিলার বাড়ীঘর ভেঙ্গে জবর দখল করেছে চর এলাকার সন্ত্রাসী বাহিনী। কবিরপুর চর আদর্শ স্কুলের প্রতিষ্ঠাতা সন্ত্রাসী বাহিনীর প্রধান সেন্টু ও তার বাহিনীর সদস্য নান্নু, ইদ্রিস, ছালাম ও রফিক গত ১৮ জুন সকালে জমেলার বসবাসের ঘর ভেঙ্গে মাঠের মাঝে ফেলে দিয়েছে। শুধু তাই নয় সন্ত্রাসী সেন্টু বাহিনীর প্রধান তার লোকজন দ্বারা সেখানে রাজকীয় বাড়ী তৈরি করছে। গতকাল সরেজমিনে দেখতে গেলে বিধবা জমেলা কান্নাকাটি করে বলছে সে ৩০ বছর যাবৎ এখানে বসবাস করছে। এ জমির মালিক তার স্বামী মৃত আদালত শিকদার। সম্প্রতি স্থানীয় আওয়ামীলীগ নেতারা এ ধরনের অনেকের বাড়ী উচ্ছেদ করে জবর দখল করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
চরভদ্রাসনে দুই ধর্ষকের মোটর সাইকেল জব্দ

Comments (0)
Add Comment