র্যাব-৮ জানায় তারা বৃহস্পতিবার রাত ৮ ঘটিকার সময় বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন চরকমলাপুর রামকৃষ্ণ মিশন এর সামনে একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের উদ্দেশে অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে মেজর আব্দুল্লাহ আল হাসান এর নেতৃত্বে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক রাত ৮.১৫ ঘটিকার সময় উল্লিখিত স্থানে অভিযান চালিয়ে জাহিদ নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে। এ সময় জাহিদের নিকট থেকে পাঁচ বোতল ফেনসিডিল ৫ শত ৫ পিস ইয়াবা এবং নগদ চার হাজার টাকা উদ্ধার করে র্যাব। জাহিদ শহরের আলিপুরের মৃত নাসির মোল্লার ছেলে। আশপাশের লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী দীর্ঘ দিন যাবৎ নিষিদ্ধ মাদক ইয়াবা , ফেনসিডিল সহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছে।
এ ব্যাপারে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মামলা হয়েছে।