শর্তহীন ভাবে ৮ম জাতীয় বেতন স্কেল বাস্তবায়নের দাবীতে তারা এ মানব বন্ধন করেছে। ফরিদপুর জেলা শিক্ষক সমিতি ও সদর উপজেলার শিক্ষকদের অংশগ্রগনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন আবুল কালাম আজাদ , মোঃ সিদ্দিকুর রহমান , মোঃ জয়নুল আবেদীন প্রমুখ। অতপর তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে। এরআগে উপজেলা নির্বাহী কর্মকর্তাদের স্মারকলিপি প্রদান করে শিক্ষক নেতৃবিন্দ।