ফরিদপুরে ৫৪ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার।

মোঃ খালেদুর রহমান, ফরিদপুর ঃ র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল ০৫ ডিসেম্বর ২০১৬ ইং তারিখ ১৭২৫ ঘটিকার সময় ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন বোয়ালমারী বাজার এলাকায় অবস্থানকালে বিশ্বস্ত সূত্রে জানতে পারে যে, ফরিদপুর জেলার বোয়ালমারী থানাধীন ধোপাডাঙ্গা সাকিনস্থ কালী খোলাবাজার সংলগ্ন ধোপাডাঙ্গা তিন রাস্তার মোড় কাচা রাস্তার উপর একজন মাদক ব্যবসায়ী মাদকের একটি চালান নিয়ে বিক্রয়ের জন্য অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে ডিএডি মোঃ মজিবুর রহমান এর নেতৃত্বে র‌্যাবের একটি বিশেষ আভিযানিক দল আনুমানিক ১৬০৫ ঘটিকার সময় উল্লিখিত স্থানের নিকট পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত স্থান হতে কতিপয় ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টাকালে আভিযানিক দলের সদস্যরা তাকে আসামীকে ঘেরাও পূর্বক আটক করে। উপস্থিত সাক্ষী এবং স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদে ধৃত আসামীর নাম মোঃ আলাল শেখ(২৪) পিতা- মোঃ রজব আলী শেখ, সাং- পূর্ব আজলবেড়া, থানা- বোয়ালমারী, জেলা- ফরিদপুর বলে জানায়। আশপাশের লোকজন এবং ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সম্মূখে ধৃত আসামীর দেহ বিধি মোতাবেক তল্লাশীকালে তার পরিহিত জিন্স প্যান্টের ডান প্যাকেটে ০১টি ছোট নীল রংয়ের পলিথিনের প্যাকেটে রক্ষিত ৫৪ পিস লালচে রংয়ের কথিত ইয়াবা (এ্যামফিটামিন) ট্যাবলেট উদ্ধার করে। উদ্ধারকৃত নিষিদ্ধ মাদক ইয়াবা ট্যাবলেট সম্পর্কে উপস্থিত সাক্ষীকে জিজ্ঞাসাবাদে এবং স্থানীয় লোকজনের নিকট হতে জানা যায় যে, ধৃত আসামী একজন পেশাদার মাদক ব্যবসায়ী এবং সে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করে আসছে।

এ ব্যাপারে ফরিদপুর জেলার বোয়ালমারী থানায় মামলা কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Comments (0)
Add Comment