ফরিদপুর তেতুলিয়ায় পবিত্র আজিমুশ্বান ইসলামী জলসা অনুষ্ঠিত

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
বিশ্বওলী খাজাবাবা শাহসুফি হযরত আল্ল¬ামা ফরিদপুরী (কু: ছে: আ:) সাহেবের আত্মাতিক উত্তসুরী পীরজ্বাদা আলহাজ্ব খাজা মিয়াভাইজান মুজাদ্দেদী ও জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান পীরজ্বাদা আলহাজ্ব খাজা মেজভাইজান মুজাদ্দেদী সাহেবদ্বয়ের অনুমোদনক্রমে বৃহস্পতিবার রাতে ফরিদপুর সদর উপজেলা কানাইপুর ইউনিয়নে তেতুলিয়া গ্রামে মরহুম আঃ মান্নান মোল্যার বাড়িতে পবিত্র আজিমুশ্বান ইসলামী অনুষ্ঠিত হয়।

বিশ্ব জাকের মঞ্জিলের অন্যতম খাদেম মরহুম আঃ মান্নান মোল্যার মেজপুত্র ও ফরিদপুর জেলা জাকের পার্টির সভাপতি মোঃ মশিউর রহমান যাদু মিয়ার সভাপতিত্বে উক্ত জলসায় প্রধান বক্তা হিসাবে শরিয়ত ও তরিকত নিয়ে মুল্যমান বয়ান করেন, মাওলানা আলাউদ্দীন জিহাদী। এর আগে দূর-দূরন্ত থেকে আগত অন্যান্য মাওলানাগণ ইসলামের উপর তাদের বয়ান রাখেন। জলসায় হাজার হাজার জাকেরান-আশেকান ও ধর্মপ্রান মুমিন মুসলমানদের ঢল নামে। বাদ আছর থেকে গভীর রাত পর্যন্ত দফায় দফায় চলে মিলাদ-মাহফিল, জিকির-আজগর, ওয়াজ-নসিহত ও শরিয়ত-তরিকতের ইবাদত বন্দীগী। এসময় জাকেরান-আশেকান ও মুমিন মুসলমানদের শান্তি কামনা করে মোনাজাত করা হয়। শেষে তবারক বিতরণ এর মধ্যেদিয়ে অনুষ্ঠানের সমাপ্ত ঘটে।

Comments (0)
Add Comment