ফার্মগেট থেকে শিবিরের ৪১ নেতা-কর্মী আটক

রাজধানীর ব্যস্ততম এলাকা থেকে শিবিরকর্মী সন্দেহে ৪০ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার বিকেল ফার্মগেটের হোটেল গিভেন্সি থেকে তাদের আটক করা হয়।

তেজগাঁও থানার ডিউটি অফিসার মোহাম্মদ শাহজাহান জানান, বিকাল ৫ টার দিকে ফার্মগেট গিভেন্সি হোটেল থেকে তাদের আটক করা হয়। তবে, তারা জামাত শিবিরের কর্মী কিনা তা সঠিক বলতে পারবো না।

কী অভিযোগে তাদের আটক হয়েছে-এমন প্রশ্নের জবাবে ওই পুলিশ কর্মকর্তা বলেন, তারা একটি গোপন বৈঠকে বসেছিল বলে পুলিশের কাছে তথ্য ছিল। তবে আটককৃতদের দাবি, তারা একটি মিডিয়া খোলার ব্যাপারে বৈঠকে বসেছিল।

বাংলাদেশেরপত্র.কম/এডি/আর

Comments (0)
Add Comment