ফিলিস্তিনে ইসরাইলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক : ইসরাইলি সেনাবাহিনী বৃহস্পতিবার ভোরে গাজা ভূ-খন্ডে হামাসের স্থাপনায় বিমান হামলা চালিয়েছে। এর আগে ইসরাইলের দক্ষিণাঞ্চলে ফিলিস্তিন রকেট হামলা চালায়।

আস্কেলন নগরীর কাছে রকেটটি পড়েছে উল্লেখ করে ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, ‘গতরাতে গাজা ভূখন্ড থেকে ইসরাইলের দক্ষিণাঞ্চলে বেসামরিক লোকদের লক্ষ্য করে রকেট হামলা চালানো হয়েছে।’
এই হামলায় কেউ হতাহত হয়নি বলেও তারা জানিয়েছে।

সেনাবাহিনী আরো জানায়, ‘এই হামলার জবাবে ইসরাইলি বিমান বাহিনীর একটি বিমান গাজা ভূখন্ডে সন্ত্রাসীদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালায়।’

হামাসের নিরাপত্তা বাহিনী জানিয়েছে, এল বুরেইজ শরণার্থী শিবিরে তাদের একটি প্রশিক্ষণ কেন্দ্র ও উত্তরাঞ্চলীয় একটি ‘যোগাযোগ কেন্দ্র’ লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।  তারা এক বিবৃতিতে জানায়, এই হামলায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

সূত্র: এএফপি

Comments (0)
Add Comment