স্পোর্টস ডেস্ক:
নতুন করে সভাপতি নির্বাচন করার জন্য আগামী ২৬ ফেব্র“য়ারি একটি বিশেষ অধিবেশন ডাকবে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। গত ২৯ মে সেপ ব্লাটার পঞ্চমবারের মতো ফিফার সভাপতি নির্বাচিত হয়েছিলেন। কিন্তু নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগে ফিফা যখন টালমাটাল তখন নির্বাচিত হওয়ার পর পরই ব্লাটার তার পদ থেকে সরে দাঁড়ান। অবশ্য পরে তিনি দাবি করেছেন যে তিনি পদত্যাগ করেননি এবং আসন্ন ফিফা সভাপতি নির্বাচনে তিনিও প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২৬ ফেব্র“য়ারির ফিফা সভাপতি নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করতে চান তাদেরকে ২৬ অক্টোবরের মধ্যে মনোনয়ন পত্র দাখিল করতে হবে। নতুন সভাপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে অধিকাংশ ফুটবল ফেডারেশনের কর্তাগণ অনুরোধ করতে উয়েফা সভাপতি মিশেল প্লাতিনিকে।