তিনি বলেন, ব্যারেল বোমা দিয়ে মানুষ হত্যার দৃশ্য যদি আবার দেখা যায় তবে আমেরিকা ভবিষ্যতে আবারো হামলা চালাতে পারে। সোমবার তিনি এ কথা বলেন।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে গত শুক্রবার সিরিয়ার একটি বিমান ঘাটিতে প্রায় ৬০ দফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করেছে আমেরিকা। মার্কিন নিরাপত্তার প্রতি হুমকির জবাবে এ হামলা চালানোর দাবি করেছেন স্পেনসার।