ফ্যামিলি উন্নয়ন সংস্থার অফিস উদ্বোধন

ডুমুরিয়া প্রতিনিধি:
ফ্যামিলি উন্নয়ন সংস্থার অফিস উদ্বোধন করা হয়েছে। গত রবিবার সকাল ১১টার সময় পাটকেলঘাটা শহরে হাফেজ আবু বক্কর ছিদ্দিক এর সভাপতিত্বে উক্ত অফিস উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আবু তালেব। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন হাফেজ জাকারিয়া হুসাইন, উক্ত সংস্থার প্রতিষ্ঠাতা ও প্রধান সংগঠক মো. মিজানুর রহমান শাহাজী। উপস্থিত ছিলেন চুকনগর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক গাজী আব্দুল কুদ্দুস, দপ্তর সম্পাদক শংকর ঘোষ, সাংবাদিক বিএম ফিরোজ আহম্মেদ, ইব্রাহিম হোসেন, ইমরান হুসাইন, জিয়াউর রহমান, জামাল উদ্দিন, আক্তারুজ্জামান প্রমুখ।

Comments (0)
Add Comment