বঙ্গবন্ধুর খুনীরা পৃথিবীর যেখানেই থাকুক বিচার হবে : সৈয়দ আশরাফ

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, বঙ্গবন্ধুর খুনীরা পৃথিবীর যেখানেই থাকুক না কেন তাদের দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে। এ নিয়ে সরকারের সকল প্রচেষ্টা অব্যাহত রয়েছে। শনিবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে ১৫ আগস্টের শহীদদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ১৫ আগস্ট বাংলাদেশের ইতিহাসের কলঙ্ক দিন। বাংলাদেশে যেমন এমন ঘটনা কখনো না ঘটে সেজন্য জনগণকে সতর্কত থাকতে হবে।

দেশের অগ্রগতি তুলে ধরে আশরাফ বলেন, দেশ উন্নতির দিকে যাচ্ছে, যাবে। এ জন্য সবাইকে একযোগে কাজ করতে হবে। দল-মত মিলেমিশে কাজে নামতে হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment