কার্বি তার নিয়মিত সংবাদ সম্মেলনে বলেন, ঢাকায় হামলার জন্য তথাকথিত ইসলামিক স্টেট যে দায় স্বীকার করেছে সেটা তারা দেখেছেন কিন্তু তার সততা এখনো নিশ্চিত করতে পারেন নি। আমরা সব তথ্য যাচাই করে দেখছি।
জন কার্বি এই হামলায় বাংলাদেশী আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ যারা প্রাণ হারিয়েছেন এবং আহত হয়েছেন, তাঁদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
তিনি বলেন, আমরা বাংলাদেশের জনগণের সাথে এক যোগে এই বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতি আমাদের ক্ষোভ প্রকাশ করছি।