ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশের বিপক্ষে দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজ জয় করলো। দক্ষিণ আফ্রিকার দেয়া ১৭০ রানের লক্ষ্যে খেলতে নেমে ১৯.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে স্বাগতিকরা ১৩৮ রান করতে সামর্থ্য হয়।
এর আগে মঙ্গলবার সিরিজের শেষ টি-২০ ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক ফাফ ডু প্লেসিস। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে দুপুর একটায় খেলাটি শুরু হয়।
ব্যাট করতে নেমে শুরুটা দারুণ করেছিল প্রোটিয়ারা। বিনা উইকেটে দলীয় স্কোরে ৯৫ রান যোগ করেন দুই উদ্বোধনী ব্যাটসম্যান ডি কক ও ডি ভিলিয়ার্স। বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানেন আরাফাত সানি। তার বলে সাব্বির রহমানের হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন ডি কক। এরপর ১০২ রানের মাথায় পরপর দুই উইকেট তুলে নেন নাসির হোসেন। জেপি ডুমিনি ও ডি ভিলিয়ার্সকে ফেরান তিনি। ৩৪ বল থেকে ৪০ রান সংগ্রহ করেন প্রোটিয়াদের আক্রমণাত্মক ব্যাটসম্যান ডি ভিলিয়ার্স। এরপর সফরকারীদের রানের গতি পড়ে যায়। বাংলাদেশের পক্ষে শেষ আঘাত হানেন ভারতের বিপক্ষে সবচেয়ে সফল বোলার মুস্তাফিজুর রহমান। তার বলে মুশফিকুর রহিমের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডু প্লেসিস। এ সময় দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ১৩৬ রান।
প্রথম ম্যাচ জিতে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারীরা। এখন বাংলাদেশের লক্ষ্য সিরিজ বাঁচানো। অন্যদিকে সফরকারীদের লক্ষ্য সিরিজ জয়।