এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয় টাইগারদের ঐতিহাসিক সিরিজ জয়

স্টাফ রিপোর্টার : এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। মুস্তাফিজের অসাধারণ নৈপূণ্যে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

মাঝারি লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩৪ রানে আউট হন তামিম ইকবাল। দ্বিতীয় উইকেটে ৫২ রান যোগ করেন সৌম্য সরকার ও লিটন কুমার দাস। ৩৪ রানে আউট হন সৌম্য, লিটনের ব্যাট থেকে আসে ৩৬। মুশফিক রান আউট হন ৩১ রানে। এর আগে মিরপুরে টস জিতে ব্যাট করতে নামে ভারত। তবে বাংলাদেশী বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে মুখ থুবড়ে পড়ে ভারতীয় ব্যাটিং লাইনআপ। ভারতকে ২০০ রানে অল আউট করার মূল কৃতিত্ব পেসার মুস্তাফিজুর রহমানের। ৪৩ রানে ছয় উইকেট নেন তিনি। রুবেল হোসেন ও নাসির হোসেন নেন দুটি করে উইকেট। ভারতের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন শিখর ধাওয়ান। ৪৭ রান আসে মহেন্দ্র ধোনির ব্যাট থেকে। বৃষ্টির বাধায় খেলা প্রায় এক ঘন্টা বন্ধ থাকলে ম্যাচের দৈর্ঘ্য নির্ধারণ করা হয় ৪৭ ওভার এবং বাংলাদেশের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৯ রানের।

এক ম্যাচ হাতে রেখেই ভারতের বিপক্ষে সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ। মুস্তাফিজের অসাধারণ নৈপূণ্যে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে ভারতকে ৬ উইকেটে হারিয়েছে টাইগাররা। ভারতের বিপক্ষে এটি বাংলাদেশের প্রথম সিরিজ জয়।

Comments (0)
Add Comment