বাংলাদেশের ১৬৩ রানের টার্গেট

জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ১৬৩ রান। স্বাগতিক বোলারদের তোপের মুখে মাত্র ১৬২ রানেই গুটিয়ে গেছে সফরকারী দক্ষিণ আফ্রিকার ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেছেন ডু প্লেসিস। নাসির হোসেন ও মুস্তাফিজুর রহমান তিনটি করে উইকেট পেয়েছেন।

বাংলাদেশের পক্ষে প্রথম আঘাত হানেন মুস্তাফিজুর রহমান। দলীয় ১৬ রানের মাথায় তার বলে ক্যাচ দিয়ে সাজঘরে ফিরেছেন কুইন্টন ডি কক (২)। ডি ককের বিদায়ের পর আমলার সঙ্গে যোগ দেন ফাফ ডু প্লেসিস। তারা দুজনে প্রতিরোধ গড়ার চেষ্টা করেন। তবে ইনিংসের ১৩তম ওভারে রুবেল হোসেনের বলে বোল্ড হয়ে হাশিম আমলা (২২) সাজঘরে ফিরে যান। এরপর দারুণ এক ডেলিভারিতে স্টাম্প উপড়ে ফেলেন রুবেল।

বোলিংয়ে এসে নিজের প্রথম বলেই রিলে রুশোকে (৪) বোল্ড করেন নাসির হোসেন। সবশেষে মিলারকে (৯) সাজঘরে ফেরত পাঠান মাহমুদউল্লাহ। মিলারকে (৯) সাজঘরে ফেরত পাঠান মাহমুদউল্লাহ। মাশরাফি বিন মুর্তজার হাতে ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন তিনি।

দলীয় ৯৫ রানে দক্ষিণ আফ্রিকার পঞ্চম উইকেটের পতন ঘটান নাসির হোসেন। তার দ্বিতীয় শিকারে পরিণত হন ফাফ ডু প্লেসিস (৪১)।

জেপি ডুমিনিকে ফেরান মুস্তাফিজ।

এরপর দলীয় ১১৬ রানে ক্রিস মরিসকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলে নিজের দ্বিতীয় উইকেট তুলে নেন রুবেল। সবশেষে রাবাদাকে ফিরিয়ে দেন মুস্তাফিজ।

এর আগে রবিবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন প্রোটিয়া অধিনায়ক হাশিম আমলা। সিরিজের প্রথম ওয়ানডে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, নাসির হোসেন, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন ও মুস্তাফিজুর রহমান।

দক্ষিণ আফ্রিকা একাদশ : হাশিম আমলা, কুইন্টন ডি কক, ফাফ ডু প্লেসিস, রিলে রুশো, ডেভিড মিলার, জেপি ডুমিনি, ফারহান বেদারদিন, ক্রিস মরিস, কাইল অ্যাবোট, কাগিসো রাবাদা ও ইমরান তাহির।

Comments (0)
Add Comment