বাংলাদেশ-আফগানিস্তান সেমিফাইনাল শুরু

সাফ অনূর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। বিকেল ৪টায় শুরু হয়েছে ম্যাচটি। সরাসরি সম্প্রচার করছে বিটিভি। আজকের ম্যাচে যারা জয়লাভ করবে তারা ফাইনালে টিকিট পাবে। আর যারা পরাজিত হবে তারা টুর্নামেন্ট থেকে বিদায় নিবে।

গ্রুপ পর্বের প্রথম ম্যাচে বাংলাদেশ ৪-০ গোলে হারায় শ্রীলঙ্কাকে। আর দ্বিতীয় ম্যাচে টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন ভারতকে ধরাশায়ী করে ২-১ ব্যবধানে। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে ওঠে বাংলাদেশ।

আজকের ম্যাচে অবশ্য স্বাগতিকরাই ফেভারিট। এখন দেখার বিষয় আফগানদের হারিয়ে প্রথমবারের মতো ফাইনালের টিকিট পায় কিনা কিশোর ফুটবলাররা।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment