ইন্টারনেট ভিত্তিক ওই প্রশ্নাত্তর অনুষ্ঠান শেষে শূন্য ব্র্যান্ডের গান ও ডিজে পরিবেশের আযোজন থাকবে বলে জানান তিনি।
অনুষ্ঠানে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা আছে। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন- বেসিসে’র সভাপতি শামীম আহসান, গ্রামীণফোনের প্রধান বিপণন কর্মকর্তা ইয়াসির আমজানসহ অন্যান্য কর্মকর্তারা।
দেশে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং দেশীয় ইন্টারনেট পণ্য ও সেবার মান প্রসারে দেশের শীর্ষ মোবাইল অপারেটর কোম্পানি ‘গ্রামীণফোন’ ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) এর যৌথ উদ্যোগে ঢাকা, রাজশাহী ও সিলেটে ৩টি বড় এক্সপোসহ সারা দেশে ৪৮৭টি উপজেলায় একযোগে ইন্টারনেট উৎসব পালিত হচ্ছে।
দেশে ইন্টারনেট প্রযুক্তির ব্যবহার বাড়াতে এবং দেশীয় ইন্টারনেট পন্য ও সেবার মান প্রসারে উৎসব বিশেষ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকরা।
বাংলাদেশেরপত্র/এডি/আর