এসময় পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, প্রধানমন্ত্রী কার্যালয়ের মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের চৌধুরী, সিনিয়র সচিব সুরাইয়া বেগম, প্রেস সচিব ইহসানুল করিমসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিতি ছিলেন। এরপর ১০টা ৫ মিনিটে প্রধানমন্ত্রীর কার্যালয়ের শিমুল হলে একান্ত বৈঠকে বসেন শেখ হাসিনা ও সিরিসেনা। সে বৈঠকের পর ১০টা ৩০ মিনিটে দুই নেতা চামেলী হলে বসেন দ্বিপক্ষীয় বৈঠকে।
দুটি বৈঠকেই শেখ হাসিনা ও সিরিসেনা বাণিজ্য ও বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, আইসিটি এবং ভিসা সম্পর্কিত বিষয়সহ দ্বিপাক্ষিক বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন বলে জানা গেছে। এরপর দুই দেশের মধ্যে স্বাক্ষরিত হয় এই সমঝোতা স্মারক ও চুক্তিগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে তিন দিনের রাষ্ট্রীয় সফরে শ্রীলঙ্কার রাষ্ট্রপতি বৃহস্পতিবার ঢাকায় আসেন।