শিয়া অধ্যুষিত এলাকায় শনিবার রাতের বাজারে সবাই ব্যস্ত ছিল রোজার কেনাকাটায়। রবিবার প্রধানমন্ত্রী এই হামলার বিরুদ্ধে নিন্দা জানিয়েছেন। মধ্যরাতে বাগদাদের উত্তরে আরেকটি বোমা হামলায় ৫ জন নিহত হয়েছে। কারাদার এই হামলা এই বছরে ইরাকের সবচেয়ে রক্তক্ষয়ী হামলা। ইরাকি বাহিনী আইএসের হাত থেকে ফালুজা দখল করে নেয়ার ঘোষণা দেয়ার পরে এই ঘটনা ঘটলো। বিবিসি।