এমন সিদ্ধান্ত সম্পর্কে কাওরু ওটসুকা জানান, বেশ কিছু বছর আগে এক পরিচিত বন্ধুর মাধ্যমে প্রশিক্ষণ প্রাপ্ত বানর ফুকু-চানকে পান তিনি। সারাক্ষণই ফুকু-চানকে সঙ্গে রাখতেন তিনি। প্রথম দিকে ক্রেতাদের কোমল পানীয় কিংবা টিস্যুর মতো ছোটখাটো জিনিসপত্র পরিবেশন করতো ফুকু-চান। এক সময় মনে হলো ক্রেতাদের থেকে অর্ডার নেওয়া এবং ড্রিংক সরবরাহের জন্য ফুকু-চানকে কাজে লাগানো যায়। বেশ সফলতার সঙ্গে দায়িত্ব পালন করতে লাগলো ফুকু-চান। এরপর আরো কয়েকটি প্রশিক্ষণপ্রাপ্ত বানর নিয়োগ দেন তিনি। এই বানরদের বাচ্চারাও নিয়মিত বারে আসে। তবে তারা শুধু ক্রেতাদের সঙ্গে ফটোসেশনেই অংশ নেয়। ক্রেতারাও বানর ওয়েটারদের সঙ্গে দারুণ সময় উপভোগ করেন।
বানর যখন ওয়েটার!
Uncategorized