স্পোর্টস ডেস্ক:
লা লিগার ম্যাচে রিয়াল মাদ্রিদের অ্যাতলেতিকো লজ্জার পরের রাতে মাঠে নেমেছিল আরেক শিরোপা প্রত্যাশী স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। অ্যাতলেতিক বিলবাওয়ের ঘরের মাঠ সান ম্যামেস বারিয়ায় আতিথ্য গ্রহণ করেছিল লুইস এনরিকের বার্সা। ম্যাচে লিওনেল মেসির অসাধারণ পারফর্মে ৫-২ গোলের জয় পেয়েছে বার্সা। এ ম্যাচে প্রত্যাশিত জয় পেতে শুরুর একাদশে এনরিক মাঠে পাঠান ক্লদিয়ো ব্রাভো, দানি আলভেজ, জেরার্ড পিকে, জেরেমি ম্যাথিউ, জরদি আলবা, জাভি, বাসকুয়েটস, ইভান রেকিটিক, লুইস সুয়ারেজ, নেইমার আর লিওনেল মেসিকে। ৪-৩-৩ ফরমেশনে শুরু থেকে শিষ্যদের খেলাতে থাকেন এনরিক। এ জয়ের ফলে ২২ ম্যাচে বার্সার সংগ্রহ গিয়ে দাঁড়ালো ৫৩ পয়েন্ট। পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে বার্সার থেকে এক পয়েন্ট বেশি পাওয়া রিয়াল মাদ্রিদ।