মঙ্গলবার সকাল সাড়ে ১১টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে বালিয়াডাঙ্গী উপজেলা অডিটোরিয়াম হলে কর্মশালায় প্রধান অতিথি ও ট্রেইনার হিসাবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক আব্দুল আওয়াল।
এ সময় বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান সফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহমানের সঞ্চালনায় উপজেলা নির্বাহী অফিসার আ: মান্নান, ভাইস চেয়ারম্যান আব্দুস সামাদ পান্না, মহিলা ভাইস চেয়ারম্যান নাজিয়া এমদাদ, ৮ ইউনিয়নের চেয়ারম্যানসহ উপজেলার ৪৬টি মাধ্যমিক স্তরের ইংরেজি শিক্ষক ও প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।