বায়ার্নে যোগ দিলেন কস্তা

স্পোর্টস ডেস্ক:
৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে শাখতার দোনেস্ক থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিলেন ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার দগলাস কস্তা। ০১ জুলাই বন্দাসলিগ চ্যাম্পিয়নদের সঙ্গে এ চুক্তি করে ইউক্রেনিয়ান দলটি। শাখতারে কস্তা শেষ পাঁচ বছর সফলতার সঙ্গে কাটিয়েছেন। তবে ২৪ বছরের এ তারকা আগামী পাঁচ বছরের জন্য বাভারিয়ানদের হয়ে চুক্তি সেরেছেন। সুতরাং ২০২০ পর্যন্ত জার্মান দলটিতে থাকছেন এ তারকা। কস্তা এর আগে শাখতারের হয়ে ২০৩ ম্যাচ খেলে ৩৮টি গোল করেছেন। তার সময় ক্লাবটি ২০১০ থেকে টানা পাঁচবার লিগ কাপ জিতেছে। আর ২০১১ থেকে টানা তিনবার ঘরোয়া কাপ জিতেছে।

Comments (0)
Add Comment