বিআরটিসির অগ্রিম টিকিট বিক্রি শুরু

স্টাফ রিপোর্টার : ঈদ উপলক্ষে সরকারি পরিবহন সংস্থা বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। শুক্রবার সকাল এই টিকিটি বিক্রি শুরু হয়। রাজধানীর বিআরটিসির বিভিন্ন কাউন্টারে টিকিট সংগ্রহের জন্য সকাল থেকেই ভিড় করেছেন টিকিট প্রত্যাশীরা।

এবার মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর দ্বিতল বাস ডিপো, গাজীপুর বাস ডিপো, নারায়ণগঞ্জ বাস ডিপো ও ঢাকার ফুলবাড়িয়া সিবিএস-২ থেকে যাত্রীরা আগাম টিকিট কিনতে পারবেন।

মতিঝিলে বিআরটিসির বাসডিপোর ম্যানেজার জানিয়েছেন, ঈদ উপলক্ষে লোকজনের যাতায়াতের সুবিধার্থে ১৪ থেকে ২০ জুলাই বিআরটিসি বাসে ঈদ সেবার বিশেষ সার্ভিস চলবে। এছাড়া ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী ও গাবতলী ডিপো থেকে যাত্রী চলাচলের সুবিধার্থে ৫৫টি বিআরটিসির বাস প্রস্তুত থাকবে। ঢাকা ও ঢাকার বাইরের ডিপো মিলে মোট ৯০০টি বাস এই সেবায় অন্তর্ভুক্ত হবে।

Comments (0)
Add Comment