রুহুল কবির রিজভী বলেন, বিএনপির জাতীয় কাউন্সিলের জন্য তিনটি স্থান চেয়ে আবেদন করেছিলাম। বুধবার রাতে রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন কর্তৃপক্ষ স্থান ব্যবহার করতে দেবে বলে লিখিতভাবে জানিয়েছে।
তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে কাউন্সিল করতে গণপূর্ত অধিদপ্তরে বিএনপি যে আবেদন করেছিল তা এখন প্রত্যাহার করে নেয়া হচ্ছে।