এসময় তিনি আরো বলেন বিএনপি বলে তারা ফাঁকা মাঠে গোল দিতে দিবে না, আমরাও ফাঁকা মাঠে গোল দিতে চাই না। তারা অভিযোগ করে একদিকে নির্বাচনের কথা বলি আরেক দিকে মামলা দেই,আমরা বলি নির্বাচনের পরিবেশের সাথে মামলার কোন সম্পর্ক নেই।
আসন্ন ঈদযাত্রা নির্বিঘœ করতে দেশের গুরুত্বপূর্ণ মহাসড়কের ১০টি পয়েন্টে ৩ শতাধিক আনসার মোতায়েন করা হবে। আর ৫ টি পয়েন্টে ১৫ টি আইপি ক্যামেরা স্থাপন করা হবে বলে জানান সেতুমন্ত্রী। মহাসড়কের প্রবেশ পথ গুলো দখল মুক্ত রাখার নির্দেশনাও দেন মন্ত্রী।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন বিআরটিএর আদালত ৩ এর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মুহাম্মদ আব্দুস সালাম। এ সময় ২৮টি মামলা ও ২২ হাজার ৩ শত টাকা জরিমানা আদায় করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন,সিরাজদীখান থানার ওসি ইয়ারদৌস হাসান,হাসাড়া হাইওয়ে থানা ওসি গোলাম মোর্শেদ তালুকদার প্রমুখ ।