বিজয়ের ৪৩ বছর পূর্তি উপলক্ষ্যে কুড়িগ্রামে ১১দিন ব্যাপী বিজয় উৎসব শুরু

কুড়িগ্রাম প্রতিনিধি:

বিজয়ের ৪৩ বছর পূর্তিতে কুড়িগ্রামে ১১দিন ব্যাপী বিজয় উৎসব শুরু হয়েছে। কেন্দ্রীয় শহীদ মিনারে শনিবার সন্ধ্যায় আলোক শিখা প্রজ্জলনের মাধ্যমে এ উৎসবের উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধারা।
উৎসব উপলক্ষে প্রতিদিন সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান, পথ নাটক, চলচিত্র প্রদর্শনী, আলোকচিত্র প্রদর্শনী, ও মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা অনুষ্ঠিত হবে। ৬ ডিসেম্বর থেকে শুরু হওয়া এ উৎসব চলবে ১৬ ডিসেম্বর পর্যন্ত।
সম্মিলিত সাংস্কৃতিক জোট কুড়িগ্রাম আয়োজিত এ উৎসবে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন অংশ নিচ্ছে।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক এর সভাপতিত্বে মুক্তিযুদ্ধ ভিত্তিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আক্তারুজ্জামান মন্ডল, আমিনুল ইসলাম, হারুন অর রশিদ লাল, সাংবাদিক ছানালাল বকসী, ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি জ্যোতি আহমদ প্রমূখ। পরে রবীন্দ্র সংগীত সম্মিলন পরিষদ সংগীত ও নৃত্যানুষ্ঠান পরিবেশন করে।

Comments (0)
Add Comment