বিনা খরচেই ঘর সুন্দর করে তোলার ১২টি শর্টকাট উপায়!

রকমারি ডেস্ক:
নিজের ঘরদোরকে মনের মত করে সাজিয়ে তুলতে সকলেই চান। এমন ভাবে রাখতে চান, যেন মেহমান এলেই তারিফ করে। কিন্তু সেটা যে ভীষণ খরচের ব্যাপার! না, খরচ নিয়ে চিন্তা করতে হবে না। আপনি চাইলে একদম বিনা খরচে, নিজের ঘরে যা আছে যেগুলো দিয়েই সুন্দর করে সাজিয়ে ফেলতে পারবেন ঘর। কীভাবে? জেনে নিন তেমনই ১০টি “শর্টকাট” পরামর্শ।

১) যে জিনিসটা যেখান থেকে নেবেন, সেখানেই গুছিয়ে রাখুন কাজ শেষ হলে। সবসময় করুন এই কাজটি। বিনা পরিশ্রমেই ঘরদোর থাকবে সর্বদা পরিপাটি। আর পরিপাটি থাকলে এমনিতেই সুন্দর দেখাবে।

২) চেষ্টা করুন যতটা সম্ভব জিনিস পত্র চোখের আড়ালে রাখতে। যেমন ধরুন, অনেকগুলো টুকিটাকি ছড়িয়ে আছে এখানে সেখানে। সবগুলোকে গুছিয়ে একটা বাক্সে ভরে ফেলুন। বাক্সটি সুন্দর দেখাতে ওপরে পুরনো টেবিল ক্লথ বা ওড়না বিছিয়ে দিন। দেখুন , কেমন গোছানো দেখাচ্ছে।

৩) ঘরে প্রচুর প্রাকৃতিক আলো বাতাস ঢুকতে দিন। আলো-বাতাসের অভাব থাকলে প্রচুর কৃত্রিম আলোর ব্যবস্থা করুন। আলোকিত ঘর এমনিতেই দেখতে ভালো লাগে।

৪) আপনার ঘরে কোন দামি বা সুন্দর জিনিস নেই মেহমানের দৃষ্টি আকর্ষণের মত? তাহলে ঘরে ব্যবহার করুন বড় বড় প্রিন্টের কাপড়। পর্দা, বিছানার চাদর, কুশন ইত্যাদিতে বড় প্রিন্ট দামি সাজসজ্জার অভাব বুঝতেই দেবে না, ধরে রাখবে মেহমানের মনযোগ।

৫) ঘর সাজাতে দামি ডেকোরেশন পিস কেনার সামর্থ্য নেই? দরকারও নেই আসলে! শুধু মনে রাখবেন যে যখনই ঘরের জন্য পর্দা, কুশন, টেবিল ক্লথ, বিছানার চাদর ইত্যাদি কিনবেন সেগুলো যেন উজ্জ্বল রঙের হয়। দেখবেন, হেসে উঠছে আপনার ঘরদোর।

৬) দামি কার্পেট প্রয়োজন নেই, ঘরের মেঝে চকচকে পরিষ্কার রাখলে ঘর এমনিতেই সুন্দর দেখাবে। অল্প দামের মাঝে শতরঞ্জি বা শীতল পাটিও ব্যবহার করতে পারেন ঘরের মেঝেতে।

৭) কুশন কাভারে বৈচিত্র চাই? পুরনো শাড়ি বা ওড়না কেটে কুশন কাভার বানিয়ে নিন। বদলে বদলে ব্যাবভার করতে পারবেন।

৮) ঘর বড় দেখালে এমনিতেই দেখতে সুন্দর লাগে। ঘরে আসবাব কম রাখুন, শান্ত একটা ভাব চলে আসবে। মেঝে ও দেয়ালের রঙ এক হলেও ঘর বড় দেখায়।

৯) অনেক টাকা খরচ করে শো পিস না কিনে মাটির তৈরি সামগ্রী ও হরেক রকম কারুপণ্য দিয়ে ঘর সাজান। অল্প টাকায় রুচিশীল সাজ হবে।

১০) পুরনো ডিজাইনের ফার্নিচার বা অন্য কোন সামগ্রী ফেলে দেবেন না। একটু ঘষেমেজে বুদ্ধি করে সাজিয়ে ফেলুন। ঘরে একটা ক্লাসিক লুক আসবে।

১১) প্রচুর সবুজ গাছপালার ব্যবহার রাখুন ঘরে।

১২) আপনার যা আছে, সেগুলোই ব্যবহার করুন ঘর সাজাতে। ছবির অ্যালবাম, ম্যাগাজিন , বই, বাঁধাই করা ফটো ইত্যাদি একটু বুদ্ধি করে সাজিয়ে ফেলুন।

Comments (0)
Add Comment