বিনোদন ডেস্ক:
নির্মিত হলো অনুদানে নির্মিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বিবেক’। মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প অবলম্ববনে চলচ্চিত্রটির সংলাপ ও চিত্রনাট্য রচনা করেছেন নাট্যব্যক্তিত্ব হাসান শাহরিয়ার। প্রযোজনা প্রতিষ্ঠান রেইনিড ‘র প্রযোজনায় চলচ্চিত্রটি পরিচালনা করেছেন সাইফ সুমন। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন, আজাদ আবুল কালাম, এনাম তারা সাকি, মোহাম্মদ বারী, এ কে আজাদ সেতু, আমির সিরাজী, তৌফিকুল ইসলাম ইমন, প্রশান্ত হালদার, মৃণাল দত্ত, রিয়াজ হোসেন, পিয়ার মোহাম্মদ, সাকিল সিদ্ধার্থ, জসিম, ইমা আক্তার কথা। চলচ্চিত্রটি প্রসঙ্গে নির্মাতা জানান, এই চলচ্চিত্রের মূল বিষয় হচ্ছে মানবিকতা। দোষ-গুণ মিলিয়েই একজন সম্পূর্ণ মানুষ। কোন বিশেষ পরিস্থিতিতে কারো নৈতিক স্খলন হলেও আÍপোলব্ধি দিয়ে তা থেকে যে মুক্ত হওয়া যায় তাই ফুটে উঠেছে চলচ্চিত্রটিতে। আগামী ১৫ ফেব্র“য়ারি ২০১৫ রবিবার সন্ধ্যা ৭টায় জাতীয় জাদুঘর এর সুফিয়া কামাল মিলনায়তনে চলচ্চিত্রটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে।