বিরামপুরে দূর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে কৃষক নিহত

শাহ্ আলম মন্ডল, নিজস্ব প্রতিনিধি : দিনাজপুরের বিরামপুরে জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে পৌর এলাকার সারংগপুর গ্রামের জসিম উদ্দিন(৫৮) নামের এক কৃষককে দূর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে কৃষ্টচাঁদপুর এলাকার শাখা যমুনা নদীর পাড়ে নিহতের লাশ ফেলে রেখে চলে যায়। বৃহস্পতিবার থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নদীরপাড় থেকে নিহত কৃষকের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

থানা ও এলাকাবাসি সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে বিরামপুর শহর থেকে এশার নামাজ পরে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তরা তাকে অন্যত্র খুন করে নিহতের লাশ শাখা যমুনা নদীর পাড়ে ফেলে চলে যায়।

বিরামপুর থানার ওসি আমিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। গত বুধবার রাত সাড়ে ১০টার সময় তাকে দুর্বৃত্তরা হয়তো হত্যা করতে পারে বলে অনেকে ধারণা করছেন।

এ ব্যাপারে নিহত কৃষকের বড় ছেলে মশিউর রহমান পলাশ বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে বিরামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৬, তারিখ: ০৬-০৮-২০১৫।

বাংলাদেশেরপত্র/এডি/এ

Comments (0)
Add Comment