বিরামপুরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সাংবাদিকদের মানববন্ধন

রায়হান কবির চপল,বিরামপুর: বিরামপুরে মোহনা টিভির প্রতিনিধি ও সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সভাপতি আকরাম হোসেন এবং বিজয় টিভির প্রতিনিধি শাহীনুর আলমের নামে মিথ্যা ও হয়রানী মূলক মামলা প্রত্যাহার এবং ন্যাশনাল হোমিও ফামের্সীর গোলাম মোস্তফা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবোচ্চ ডিগ্রীধারী ডাক্তারের মিথ্যা পরিচয় দিয়ে প্রতারণামূলক প্রচারনা ও কর্মকান্ডের বিরুদ্ধে তিন উপজেলার সাংবাদিকগণ বুধবার (২২ মার্চ) মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
বিরামপুর ঢাকা মোড়ে সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত মানব বন্ধনে বিরামপুর, হাকিমপুর ও ফুলবাড়ি উপজেলার সাংবাদিক, বিরামপুর পৌর মেয়র, আওয়ামীলীগ নেতৃবৃন্দ, পেশাজীবি নেতৃবৃন্দ একাত্মতা প্রকাশ করে সমবেত হন। এসময় দাবির স্বপক্ষ্যে বক্তব্য রাখেন, বিরামপুর পৌর মেয়র আলহাজ্ব মো:লিয়াকত আলী সরকার, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি নাড়– গোপাল কুন্ডু, যুগ্ম সম্পাদক গোলজার হোসেন, বিরামপুর পৌর আওয়ামীলীগ সভাপতি রুহুল আমীন সরদার, বিআরডিপি’র উপজেলা চেয়ারম্যান শফিরুল ইসলাম মাস্টার, পৌরসভা ব্যবসায়ী সমবায় সমিতি লিমিটেডের সাধারন সম্পাদক ও উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাড. মঞ্জুর রশীদ রতন, জেলা আইনজীবি সমিতির সাবেক সহ-সভাপতি ও দূনীর্তি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি অ্যাডভোকেট আলহাজ্ব মওলা বক্স, বিরামপুর পেশাজীবি ঐক্য পরিষদের আহবায়ক রফিকুল ইসলাম সরকার, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোবারক আলী, সাধারণ সম্পাদক ও অনলাইন গনমাধ্যম পজিটিভ বিডি নিউজ ২৪ ডটকমের প্রকাশক-সম্পাদক মোরশেদ মানিক, দিনাজপুর সাংবাদিক কল্যান ট্রাস্টের সাধারন সম্পাদক ও এনটিভি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদ, বিরামপুর টিভি রিপোর্টার্স ফোরামের সভাপতি ও মাইটিভি প্রতিনিধি কামরুজ্জামান, উফেসাপ সম্পাদক ও অনলাইন গনমাধ্যম নিউজ ডায়েরী বিডির প্রকাশক-সম্পাদক মাহমুদুল হক মানিক, রিপোর্টার ইউনিটির সভাপতি প্রভাষক মশিহুর রহমান, অর্থ সম্পাদক সামিউল আলম, সাংবাদিক সমিতির সাধারন সম্পাদক নজরুল ইসলাম, ফুলবাড়ি উপজেলা প্রেসক্লাবের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, প্রমূখ। উলে­খ্য, প্রতারিত রোগিদের লিখিত অভিযোগের প্রেক্ষিতে গত ৭ মার্চ পেশাগত দায়িত্ব পালন করতে তিন সাংবাদিক ন্যাশনাল হোমিও হলে গেলে কথিত ঢাকা বিশ^বিদ্যালয়ের সর্বোচ্চ ডিগ্রিধারী ডা. গোলাম মোস্তফা তাদের নামে আদালতে দুইটি হয়রানী মূলক মামলা করেন। সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, এক সপ্তাহের মধ্যে মামলা প্রত্যাহার না হলে তারা বৃহত্তর কর্মসূচিতে যাবেন।

Comments (0)
Add Comment