বিরামপুর প্রতিনিধি, দিনাজপুর:
বিরামপুরে দীর্ঘ প্রতীক্ষিত ছোট যমুনা নদীর গোহাটিতে স্টিল ফুড ব্রিজের নির্মাণকাজ ২৮ এপ্রিল মঙ্গলবার থেকে শুরু হয়েছে।
১৭৫ ফুট দীর্ঘ ও ৬ ফুট চওড়া স্টিল ফুট ব্রিজের নির্মাণ ভিত্তি স্থাপন করেন, পৌর মেয়র আজাদুল ইসলাম আজাদ। মেয়র জানান, দীর্ঘদিন চেষ্টা করেও সরকারি কোন বরাদ্দ না পেয়ে জনসাধারণের চলাচলের সুবিধার্থে তিনি নিজের অর্থায়নে প্রায় ২০ লাখ টাকা ব্যয়ে এই ব্রিজ নির্মাণ করে দিচ্ছেন। এসময় মেয়র আজাদকে এলাকাবাসী অভিনন্দন জানান।