সোমবার বিকাল সাড়ে ৪টায় গণভবনে প্রধানমন্ত্রী তাদের সঙ্গে দেখা করবেন বলে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের সভাপতি অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ জানিয়েছেন।
শিক্ষকদের বেতন স্কেল ও গ্রেড-সমস্যা নিরসনের দাবিতে গত কয়েক মাস থেকে আন্দোলন করছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সংগঠনগুলো। প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে আলোচনার উদ্যোগের না নেয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তারা।