এবার একই পথে হাটলো ভারত ক্রিকেটও। দীর্ঘদিন কোহলিদের টাইটেল স্পন্সর হিসেবে সাহারাকে রাখার পর এবার নতুন স্পন্সরে আগ্রহী হচ্ছে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় সংস্থা বিসিসিআই। জানা গেছে, ভারত ক্রিকেট দলের নতুন স্পন্সরশিপ নিয়েছে পেটিএম। আন্তর্জাতিক ম্যাচ পিছু বোর্ডকে ২.৪২ কোটি টাকা দেবে তারা।
আগামী চার বছর পেটিএম এর লোগো ব্যবহার করবে ‘ম্যান ইন ব্ল“’রা। এর আগে ঘরের মাঠে ম্যাচের টাইটেল স্পনসরের জন্য টেন্ডার ডাকে বিসিসিআই। তাতে সাড়া দিয়ে মাত্র দু’টি কোম্পানি দরপত্র জমা দেয়। পেটিএম ছাড়া দরপত্র জমা দিয়েছিল মোবাইল প্রস্তুতকারক সংস্থা মাইক্রোম্যাক্স। কিন্তু উপযুক্ত নথি জমা না-দেওয়ায় মাইক্রোম্যাক্সের দরপত্র বাতিল হয়ে যায়। ফলে ২০১৯ পর্যন্ত ভারতে অনুষ্ঠিত আন্তর্জাতিক ম্যাচের মূল স্পনসর তারা। এই সময়ে ভারতে টেস্ট, ওয়ান ডে ও টি-২০ মিলিয়ে মোট ৮৬টি ম্যাচ খেলবে টিম ইন্ডিয়া।
বাংলাদেশেরপত্র/এডি/এস