বিড়ম্বনায় মহেন্দ্র সিং ধোনি

স্পোর্টস ডেস্ক:
ম্যাচ জয়ের পর ‘স্যুভেনির’ হিসেবে স্টাম্প নেওয়াটা ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির একটি প্রিয় কাজ। কিন্তু এবারের বিশ্বকাপে পাকিস্তানকে পরাজিত করার পর এলইডি স্টাম্প হওয়াতে গত বছর বাংলাদেশে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপের মতো চাইলেই স্টাম্প নিতে পারেননি এমএসডি। এলইডি স্টাম্পের মূল্য অনেক বেশি হয়াতেই ধোনি জয়স্মারক হিসেবে এবারে স্টাম্প পারেননি। এসব স্টাম্পের প্রত্যেকটির মূল্য ৪০,০০০ মার্কিন ডলার। রবিবারের ওই ম্যাচ শেষে ধোনি স্টাম্প না নিলেও একটি বেল খুলে নিয়ে যেতে উদ্যত হন। কিন্তু আম্পয়ায়ার ইয়ান গোল্ড তার সঙ্গে অনেকটা মজা করেই তার কাছে থেকে বেলটি ফিরিয়ে নেন। এর কারণ আর কিছুই নয় বরং অতিরিক্ত মূল্য। আগে থেকেই বলা ছিল, এখন থেকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল(আইসিসি)’র অনুমতি ব্যতিত কেউ এলইডি স্টাম্প নিতে পারবেন না। এতে করে বলা যায় ধোনি একরকম হতাশই হলেন। অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে চলমান ক্রিকেট বিশ্বকাপে ব্যবহৃত উইকেট ও স্টাম্পগুলো এলইডি সিস্টেমের যার বৈশিষ্ট্য হলো, বেল বা স্টাম্পে কোনরকম ছোঁয়া লাগলেই তা থেকে আলো জ্বলে উঠবে। ফলে বেল পড়–ক বা না পড়–ক, বলে লেগে আলো জ্বলে উঠলেই সাজঘরের পথ ধরতে হবে ব্যাটসম্যানকে। উল্লেখ্য, ২০১৩ সালে অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-২০ লিগ ‘বিগ ব্যাশ’ এর মধ্যে দিয়ে প্রথম ক্রিকেট মাঠে এলইডি স্টাম্পের অন্তর্ভুক্তি ঘটে।

Comments (0)
Add Comment