বিয়ের রাতেই মধুচন্দ্রিমা তিশা!


বিনোদন ডেস্ক:
বিয়ের রাতেই মধুচন্দ্রিমা! ভাবা যায়? বিয়ের রাতেই মধুচন্দ্রিমায় বেরিয়ে পড়ে রোহেল ও মেঘবতী। উদ্দেশ্য- গোলাপ বাগানের সন্ধান। বিয়ের আগে মেঘবতীর কাছে রোহেলের প্রতিশ্র“তি ছিলো, তাকে একটি গোলাপ বাগান উপহার দেবে। তারা রওনা দেয় সিলেটের উদ্দেশ্যে। সেখানে গোলাপ নয়, চারপাশে চা বাগান। হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে তাদের গাড়ি। তারপর কি হয়? রহস্যটা রয়ে যাচ্ছে ‘গোলাপভ্রমণ’ টেলিছবির শেষ দৃশ্যে। লিখেছেন ও পরিচালনা করেছেন মাহমুদ দিদার। এতে নবদম্পতির ভূমিকায় অভিনয় করেছেন ইন্তেখাব দিনার ও নুসরাত ইমরোজ তিশা। গল্পে ইন্তেখাব দিনার হচ্ছেন রোহেল তিশার নাম মেঘবতী। আরও আছেন রাইসুল ইসলাম আসাদ, শম্পা রেজা, কেয়া, সত্যজিত রায় প্রমুখ। গোলাপ বাগান খুঁজতে তারা গিয়েছিলেন সিলেটের তামাবিল, জৈন্তাপুরসহ বিভিন্ন স্থানে। আসছে কোরবানির ঈদে এনটিভিতে প্রচার হবে টেলিছবিটি।

Comments (0)
Add Comment