আর্জেন্টিনা থেকে তেভেজ পাড়ি জমান ইউরোপে। খেলেন ইংল্যান্ড আর ইতালিতে। ফুটবল জগতে হয়ে ওঠেন উজ্জ্বল তারকা। কিন্তু তার মনের তারা হয়ে থেকে যায় মানসিয়া। এভাবে ১৯টি বছর ভালোবাসার তরী ভাসান এ যুগল। কিন্তু আর কতো একা থাকা? এবার মনের মানুষটিকে আজীবনের জন্য নিজের করে নিলেন আর্জেন্টাইন ফুটবল তারকা। এখন সুই সুতোর বুননে ভালোবাসার কথা লিখে বেড়াবেন এ মানিকজোড়া। গেলো বৃহস্পতিবার দু’জনই বসেন বিয়ের পিঁড়িতে। এখন থেকে শুধু তারা দু’জন দু’জনার।
বুয়েনস এইরেসের কাছের শহর সান ইসিদরোতে জাঁকজমকের সঙ্গে বিয়ের কাজ সারেন ৩২ বছরের তেভেজ। অনুষ্ঠানে তিনি পরেন হালকা নীল রঙের স্যুট আর সাদা শার্ট। কনে মানসিয়াও পরেন সাদা পোশাক। বিয়ে শেষে দু’জনকেই ফুলেল শুভেচ্ছায় ভাসান অতিথিরা। বিয়ের সময় তেভেজ ও মানসিয়ার সঙ্গে ছিলেন দু’ই মেয়ে ফ্লোরেনসিয়া ও কেটি। তাদের আরেক সন্তানের নাম লিটো জুনিয়র।
বোকা জুনিয়র্স ছেড়ে চীনের ক্লাব সাংহাই শেনহুয়ায় যোগ দিচ্ছেন কার্লোস তেভেজ। সেখানে তার সাপ্তাহিক বেতন হবে ৬ লাখ ১৫ হাজার পাউন্ড।