বুয়েট ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদকে বহিস্কারের প্রতিবাদে ঝিনাইদহে ছাত্রলীগের মানববন্ধন

 মনিরুজ্জামান সুমন,ঝিনাইদহ:

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ছাত্রলীগের সভাপতি শুভ্র ও সাধারণ সম্পাদক কনকের বহিস্কারের প্রতিবাদে ঝিনাইদহ সরকারি কেসি কলেজে ছাত্রলীগ মঙ্গলবার সকালে এক মানববন্ধন কর্মসূচী পালন করে। ঘন্টাব্যাপী মানববন্ধনে কেসি কলেজ ছাত্রলীগের সভাপতি রেজোয়ানুল হক রিপন এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রানা হামিদ, সহ-সভাপতি মামুন হোসাইন, কে সি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু সুমন বিশ্বাস, সাবেক সাংগঠনিক সম্পাদক অমিয় মজুমদার অপু,ক্রীড়া সম্পাদক সাব্বির হোসাইন প্রমুখ।এসময় বক্তরা বলেন, অবিলম্বে শুভ্র ও কনকের বহিস্কারাদেশ প্রত্যাহার করতে হবে। বক্তরা বলেন দাবি আদাই না হওয়া পর্যন্ত ছাত্রলীগের আন্দোলন চলতেই থাকবেই।

Comments (0)
Add Comment