বেঁচে যাওয়া ভাত দিয়ে সুস্বাদু খাবার ‘তাওয়া পোলাও’

কমারি ডেস্ক:
ছুটির দিনে একটু স্পেশাল খাবার না হলে দিনটি তেমন জমে না। কিন্তু ঘরে যদি একটু বেশি যোগান না থাকে তাহলে গৃহিণীরা বিপদে পড়ে যান। আজকে জেনে নিন ঘরে বেঁচে যাওয়া ভাত দিয়ে কীভাবে তৈরি করবেন সুস্বাদু খাবার ‘তাওয়া পোলাও’। চলুন তবে জেনে নেয়া যাক খুব সহজ রেসিপিটি।

উপকরণ:
– রান্না করা ভাত ২ কাপ
– ১ ইঞ্চি পরিমাণে আদা কুচি
– ২ কোয়া রসুন কুচি
– ১ টি সবুজ ক্যাপসিকাম কুচি
– ১ টি বড় পেঁয়াজ কুচি
– ২ টি টমেটো কুচি
– ১ টি বড় আলু সেদ্ধ কিউব করে কাটা
– ১/৪ কাপ মটরশুঁটি (ইচ্ছা মতো)
– ১/২ কাপ মিহি কুচি ব্রকলি (ইচ্ছা মতো)
– ১-২ টি এলাচ
– ১ চা চামচ ধনেগুঁড়ো
– ১/৪ চা চামচ জিরাগুঁড়ো
– ২ টি গোলমরিচ গুঁড়ো
– ২ টি শুকনো মরিচ গুঁড়ো
– ১ টি দারুচিনি
– ২ টি লবঙ্গ
– ২ টি কাঁচা মরিচ ফালি
– লবণ স্বাদমতো
– ১ চা চামচ তেল
– ১ মুঠো ধনে পাতা কুচি
– ২ খণ্ড লেবু
পদ্ধতি:
– ভাত যদি বেশি স্টিকি থাকে তাহলে একটু পানি দিয়ে ধুয়ে পানি ঝড়িয়ে নিন ভালো করে।
– একটি প্যানে তেল গরম করে এতে পেঁয়াজ কুচি, আদা কুচি এবং ক্যাপসিকাম কুচি দিয়ে ভালো করে নেড়ে নিন। যখন পেঁয়াজ ও ক্যাপসিকাম নরম হয়ে আসবে তখন ভাত ছাড়া বাকি সব উপকরণ একে একে দিয়ে নিন। এবং ভালো করে নেড়ে রান্না করতে থাকুন।
– মসলা সবজির সাথে মিশে গেলে ভাত দিয়ে দিন এবং ভালো করে নেড়ে মিশিয়ে নিন।
– ৩-৪ মিনিট ভালো করে নেড়ে নিয়ে ঝাল-লবণ দেখুন। স্বাদ নিজের পছন্দমতো হলে আরও ২-৩ মিনিট চুলায় রেখে নামিয়ে নিন।
– উপরে ধনেপাতা কুচি ছিটিয়ে এবং লেবুর রস চিপে ঝটপট পরিবেশন করুন সুস্বাদু ‘তাওয়া পোলাও’।

Comments (0)
Add Comment