ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্ট এলাকা থেকে দুই কেজি ৪০০ গ্রাম ওজনের মোট ২১টি স্বর্ণের বার একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়। আটক নুর ইসলাম বেনাপোলের গাতিপাড়া গ্রামের বাবর আলীর ছেলে। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য এক কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি।
২৬ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার জাহাঙ্গীর হোসেন জানান, স্বর্ণের বার নিয়ে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে প্রবেশ করার সময় নুর ইসলাম নামে এক সিএন্ডএফ কর্মচারীকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে জুতার ভিতর থেকে ২১ পিস সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন ২ কেজি ৪০০ গ্রাম। উদ্ধারকৃত স্বর্ণের বাজারমূল্য এক কোটি টাকা। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।