বেনাপোল ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক

কামাল হোসেন, বেনাপোল: বেনাপোল বন্দর এলাকা থেকে পৃথক অভিযানে ১২০ টি ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।শনিবার রাত ১০ টার দিকে বেনাপোল বন্দর এলাকার ভবেরবেড় ও দৌলতপুর গ্রাম থেকে তাদের আটক হয়।আটকরা হলো বেনাপোলের ভবারবেড় গ্রামের শুকুর আলীর ছেলে মঈন(২২) ও দৌলতপুর গ্রামের ছাত্তারের ছেলে শহিদুল ইসলাম(৩৬)।
পুলিশ জানায়, তাদের কাছে গোঁপন খবর আসে সীমান্ত এলাকায় মাদকের বেচা-কেনা চলছে। পরে পুলিশ অভিযান চালিয়ে তাদের দুই জনকে আটক করে। এসময় মাদক ব্যবসায়ী শহিদুলের কাছ থেকে ১শ পিচ ইয়াবা ট্যাবলেট ও মঈনের কাছ থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।বেনাপোল পোর্টথানা পুলিশের উপপরিদর্শক(এসআই) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটকদের বিরুদ্ধে মাদ্রক দ্রব নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

Comments (0)
Add Comment