বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ অপৃর্ব হাসান জানান,গোপন সংবাদে জানতে পারি ভবারবের গ্রামের ইসমাইলে ছেলে লিটন তার বাড়িতে অস্ত্র কেনাবেছা করছে। এসময় তার বাড়ি অভিযান চালালে সে পালানোর চেষ্টা করলে তাকে একটি পিস্তল সহ হাতেনাতে আটক করা হয়।তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে যশোর আদালতে পাঠানো হবে। বেনাপোল পোর্ট থানার ডিউটি অফিসার এএআই মতিয়ার রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।