বেরোবিতে অনাবাসিক শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ

এম আই বকুল, বেরোবি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলগুলোতে অবৈধ অনাবাসিক শিক্ষার্থী ও হলে অবস্থানরত বহিরাগতদের অতি দ্রুত সময়ের মধ্যে হল ত্যাগ করার নির্দেশ দিয়েছে হল কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অন্যতম হল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ইতিমধ্যে লিখিত নির্দেশ সম্বলিত নোটিশ দেয়া হয়েছে বলে হলের প্রভোস্ট কমলেশ চন্দ্র রায় গত রবিবার নিশ্চিত করেছেন। অন্যদিকে ছাত্রীদের একমাত্র হল শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলেও এই নোটিশ প্রদান করা হয়েছে।
প্রভোস্ট কমলেশ চন্দ্র রায় জানান, দেশের সম-সাময়িক প্রেক্ষাপট ও জঙ্গি তৎপরতা রোধে এই বিশ্ববিদ্যালয়ে দৃঢ় সংকল্পবদ্ধ। তাই হলে অবৈধ অনাবাসাসিক ও বহিরাগত শিক্ষার্থী থাকতে পারে বলে মনে করে এমন নোটিশ দেযা হয়েছে।
তিনি আরো বলেন, ইতিমধ্যে হলে অবস্থানরত বৈধ শিক্ষাথীদের একটি তালিকা শিক্ষার্থীদের প্রতিটি কক্ষে গিয়ে তৈরি করা হয়েছে। সেই তালিকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে পাঠানো হয়েছে। গত ২৮ জুলাই প্রদত্ত উক্ত নোটিশে বলা হয়েছে যে কোন অবৈধ অনাবাসিক ও বহিরাগত শিক্ষার্থী অতি দ্রæত হল ত্যাগ না করলে বিশ্ববিদ্যালয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর এসব শিক্ষার্থীর বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে। এক্ষেত্রে হল কর্তৃপক্ষের কোন দায়বদ্ধতা থাকবেনা বলে তিনি জানান।
এদিকে ছাত্রীদের একমাত্র হল শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলেও সম্প্রতি এই নোটিশ প্রদান করা হয়েছে বলে হলের আবাসিক ছাত্রীরা জানিয়েছেন। তবে ছাত্রদের আরেকটি হল মুখতার ইলাহীতে এখনো কোন নোটিশ দেয়া না হলেও মুঠোফোনে হলের প্রভোস্ট আমির শরীফ বলেন,সোমবার নাগাদ এ ধরণের একটি নোটিশ হলে দেয়া হবে।

Comments (0)
Add Comment