বেরোবিতে ঈদের ছুটি মঙ্গলবার

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) আসন্ন ঈদুল আজহা উপলক্ষে মঙ্গলবার থেকে ছুটি ঘোষণা করা হয়েছে।বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতর সূত্রে জানা যায়, ২২ সেপ্টেম্বর মঙ্গলবার থেকে ১অক্টোবর পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকার কথা থাকলেও পরের শুক্রবার ও শনিবার সরকারি ছুটি থাকায় তা বাড়িয়ে ৩ অক্টোবর করা হয়েছে।

এ সময় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক উভয় কার্যক্রম বন্ধ থাকবে । পরবর্তী ৪ অক্টোবর রোববার থেকে একাডেমিক ও প্রশাসনিক উভয় কার্যক্রম পূর্বের ন্যায় যথারীতি চলবে। জানাগেছে ২২ সেপ্টেম্বর দুপুর ২টার মধ্যে মেয়েদের হল ত্যাগ করতে হবে। ৩ অক্টোবর সকাল ৯টা থেকে পুনরায় হল খুলে দেয়া হবে।

বাংলাদেশেরপত্র/এডি/আর

Comments (0)
Add Comment