তপন কুমার রায়,বেরোবি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের ৩য় ব্যাচের র্যাগ ডে উপলক্ষে দুই দিন ব্যাপী বিভিন্ন কর্মসূচি আজ শেষ দিন অতিবাহিত করল শিক্ষার্থীরা।
র্যাগ ডে পালন উপলক্ষে দুই দিন ব্যাপী কর্মসূচির আজ শেষ দিন ৭ টি ঘোড়ার গাড়ীতে চড়ে শিক্ষক-শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে ২য় দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় ৩য় ব্যাচের শিক্ষার্থীরা ও বিভাগের শিক্ষক ও ৩য় ব্যাচের সমন্বয়ক শাহীনুর রহমান ঘোড়ার গাড়ীতে চড়ে প্রথমে ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর ঘোড়ার গাড়ী বহর নিয়ে রংপুর শহরের ব্যস্ততম এলাকা লালবাগ, শাপলাচত্বর,বাস টার্মিনাল অতঃপর মডার্ন মোড় হয়ে আবার ক্যাম্পাসে এসে গাড়ী বহরের র্যা লীর সমাপ্তি করা হয়। এসময় গাড়ী বহরের সাথে টহলরত একটি পুলিশের গাড়ীও সাথে ছিল বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয় পুলিশ ফাঁড়ির ইনচার্জ শফিকুল ইসলাম শফিক।
র্যালী শেষে আলোচনা সভা ও সবশেষে বিকাল ৩ টা থেকে ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে র্যা গ ডে পালনের সমাপ্তি ঘটবে।
র্যাগ ডে পালন উপলক্ষে দুই দিন ব্যাপী কর্মসূচির আগের দিন গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় শিক্ষক-শিক্ষার্থীদের একটি বর্ণাঢ্য র্যালীর মাধ্যমে প্রথম দিনের কর্মসূচির উদ্বোধন করা হয়। এরপর ক্রমানয়ে কেক কাটা,খেলাধূলা এবং বিকাল ৩ টায় একটি সেমিনারের আয়োজন করা হয়।
উক্ত দুই দিনের কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে ব্যবসায় অনুষদের ডিন মোঃ মতিউর রহমান ও বিশেষ অতিথি হিসাবে একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের বিভাগীয় প্রধান আপেল মাহমুদ,তৃতীয় ব্যাচের সমন্বয়ক ও বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মোঃ শাহীনুর রহমান সহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।