বোদা (পঞ্চগড়) প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার সাকোয়া ইউনিয়ন পরিষদের ২০১৫-১৬ অর্থ বছরের ৩১ লাখ ২৯ হাজার ৫১০ টাকার উম্মুক্ত বাজেট ঘোষণা করেন ইউ’পি সচিব মোঃ আনোয়ার হোসেন। সাকোয়া ইউনিয়ন পরিষদের আয়োজনে ই্এসডিও ও ওয়াটার এইড এই উম্মুক্ত বাজেট ঘোষণায় সহযোগিতা করেন। সোমবার ইউনিয়ন পরিষদ চত্বরে উম্মুক্ত বাজেট ঘোষণা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ সুফিউল্লাহ সুফি। ইউ’পি চেয়ারম্যান মোঃ সায়েদ জাহাঙ্গীর হাসান সবুজের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবু আউয়াল, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, উপজেলা সিপিবির সভাপতি দিপক কুমার দে বাবলু। আরো বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আসাদ আলী, ইউ’পি সদস্য আব্দুল হালিম স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গরা। বাজেটে জন্ম-পরিচয় সনদ, ব্যবসা-বাণিজ্য, মোকদ্দমা ফি, সরকারি অনুদানসহ বেশি কয়েকটি খাতে আয় ধরা হয়েছে আর শিক্ষা, উন্নয়ন মুলক কাজে ব্যায় ও ধরা হয়েছে একই পরিমাণের। উম্মুক্ত বাজেট সভায় ইউনিয়নের সর্বস্থরের লোকজন উপস্থিত ছিলেন। বাজেট ঘোষণা শেষে ইউনিয়নের শ্রেষ্ট করদাতা ও মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার প্রদান করা হয়।