ব্যাটসম্যানরা ব্যাট দিয়ে বল মেরে যেমন বহু স্টেডিয়ামের কাচ ভেঙেছেন তেমনি পেস বোলারদের বলের আঘাতে অনেক ব্যাটসম্যান মারাত্মক আহত হয়েছেন, প্রাণ গেছে অনেকেরই। কিন্তু তাই বলে, ব্যাট দিয়ে বল মেরে আকাশে উড়তে থাকা ড্রোন ভূপাতিত করা যায়! এমন কথা কী কেউ বিশ্বাস করবে? অবিশ্বাস্য হলেও ঘটনা সত্যি।
আর সেই সত্য ঘটনাটি ঘটিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং দানব ক্রিস গেইল। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বকালের সেরা ঝড়ো ব্যাটসম্যান বলা হয়ে থাকে ক্রিস গেইলকে। আন্তর্জাতিক ক্রিকেট ছাড়াও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল, ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) তার ব্যাটিং তাণ্ডব দেখেছে ক্রিকেট দুনিয়া।
সেই গেইল এবার ব্যাট দিয়ে বল মেরে আকাশের ড্রোন মাটিতে নামিয়ে আনলেন! ফেসবুকে সিপিএলটি২০ নামের একটি পেজে শেয়ার করা একটি ভিডিও ফুটেজে এ দৃশ্য দেখা গেছে।
বাংলাদেশেরপত্র/এডি/পি